বিখ্যাতনৃত্যশিল্পী প্রয়াত অমলাশঙ্করের সংক্ষিপ্ত জীবনী - nice life

Latest

Here you will get Bengali articles on current affairs. earning money online, information, etc.

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বিখ্যাতনৃত্যশিল্পী প্রয়াত অমলাশঙ্করের সংক্ষিপ্ত জীবনী



বিখ্যাতনৃত্যশিল্পী প্রয়াত অমলাশঙ্করের সংক্ষিপ্ত
জীবনী।





অমলা শঙ্কর কে?  

অমলা শঙ্কর তাঁর সময়ে দুর্দান্ত নৃত্যশিল্পী ছিলেন।  অমলা শঙ্কর মহান উদয় শঙ্করের স্ত্রী।  অমলা শঙ্কর মমতা শঙ্কর এবং প্রয়াত আনন্দ শঙ্করের মা।  অমলা শঙ্কর তনুশ্রী শঙ্করের শাশুড়ি এবং আমলা শঙ্কর মহান সেতারবাদক রবি শঙ্করের শ্যালিকা।

জন্ম ও শিক্ষা

 আমলা শঙ্কর ১৯১৯ সালের 27 জুন অভিবক্ত ভারতের যশোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এগারো বছর বয়সে অমলা শঙ্কর তার পিতার সাথে প্যারিসে যান যেখানে তার সাথে দেখা হয়  শ্রীউদয় শঙ্করের।  শ্রীউদয় শঙ্কর তাঁর নৃত্যের দল(troupe) নিয়ে ইউরোপ সফরে ছিলেন । 1931 সালে অমলা শঙ্কর সেই ট্রুপের সদস্য হন এবং নাচ শেখেন। তিনিই ছিলেন প্রথম মহিলা যিনি কোনো অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। তার আগে কোনো মহিলার ষ্টেজে নৃত্য পরিবেশন করার চল ছিলো না। এই সময় থেকে উদয় শঙ্করের সঙ্গে তাঁর প্রেম শুরু হয় এবং তা পরিণতি পায় 1942 সালে। ওই বছর অর্থাৎ  1942 সালে উদয় শঙ্কর এবং আমলা শঙ্করের বিয়ে হয়।

কর্মজীবন

 ধীরে ধীরে অমলা শঙ্কর একজন দুর্দান্ত নর্তকী হয়ে উঠলেন। তিনি 1948 সালে কল্পনা নামে একটি ছবিতে অভিনয় করেন। যেটি প্রযোজনা এবং পরিচালনা করেন শ্রীউদয় শঙ্কর। শ্রীউদয় শঙ্করের মৃত্যু হয় 1977 সালে। শ্রীউদয় শঙ্করের মৃত্যুর পরে তাঁর ও তাঁর কন্যা মমতা শঙ্কর এবং পুত্রবধু তনুশ্রী শঙ্করের মাধ্যমে ‘শঙ্কর ঘরানা’ অব্যাহত রয়েছে।  পুত্র আনন্দ শঙ্কর একজন সংগীত রচয়িতা এবং সুরকার ছিলেন যিনি পূর্ব এবং পশ্চিমি সংগীতকে পুরোপুরি মিশ্রিত করেছিলেন।

 আনন্দ শঙ্করের অকালমৃত্যু অমলা শঙ্করের উপর আঘাত হেনেছিল কিন্তু তিনি সেই ট্র্যাজেডিকে কাটিয়ে উঠেছিলেন এবং জীবনের প্রতিটি মুহূর্ত কাজে মনোনিবেশ করেন। তিনি পরবর্তি সময়ে একজন কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছেন। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করেন। তাঁর কন্যা মমতাশঙ্কর একজন প্রথিতযশা নৃত্যশিল্পী এবং একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।

মৃত্যু

24 জুলাই 2020 রাত্রে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর ব্য়স হয়েছিল 101 বছর। এরই সঙ্গে অবসান হল নৃত্যশিল্পের একটা স্বর্নযুগের।

1 টি মন্তব্য:

  1. একজন মহান শিল্পীর প্রয়াণ হল । তাঁর আত্মার শান্তি কামনা করি ।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.