ওয়ান প্লাস নর্ড রিভিউ, বৈশিষ্ট্য এবং দাম। - nice life

Latest

Here you will get Bengali articles on current affairs. earning money online, information, etc.

সোমবার, ৩ আগস্ট, ২০২০

ওয়ান প্লাস নর্ড রিভিউ, বৈশিষ্ট্য এবং দাম।





ওয়ান প্লাস নর্ড রিভিউ, বৈশিষ্ট্য এবং দাম।




     ওয়ান প্লাস নর্ড একটি প্রিমিয়াম কোয়ালিটির ফোন । ফোনটি স্পর্শ করলে একটি প্রিমিয়াম অনুভূতি হয় এবং ফোনটি অত্যন্ত সুন্দর দুটি রং-এ আসে যা আর কোন ফোনে পাওয়া যায় না। এটি সামনে এবং পিছনে গরিলা গ্লাস 5-এর সুরক্ষা সহ একটি অল-গ্লাস মোবাইল।  তবে ফ্রেমটি প্লাস্টিকের তৈরি।  ফোনটি সুরক্ষিত করার জন্য একটি হার্ড কেস লাগিয়ে  রাখার সুপারিশ করা হয়। তবে মোবাইলের সঙ্গে যে ব্যাক কভারটি আসে তা খুব ভালো কোয়ালিটির না।

ডিসপ্লে:


 ডিসপ্লেটি ওয়ানপ্লাস 8 এর মতো এবং এখানে কোনও আপস করা হয় নি।  ওয়ানপ্লাস নর্ডে 90Hz রিফ্রেশ রেটের সাথে 6.44-ইঞ্চি FHD +  FLUID AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে সেহেতু সিনেমা দেখতে বা লাইভ স্ট্রিমিং খুব সুন্দর হয়। এটিতে ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ক্যামেরা:


ফোনটিতে একটি কোয়াড ক্যাম সেট আপ রয়েছে পিছন দিকে(rear side)। 8MP, 2MP এবং 5MP এর তিনটি ক্যামেরা সহ একটি 48MP সনি আইএমএক্স 586 সেন্সর যুক্ত প্রধান ক্যমেরা রয়েছে।  সামগ্রিক ক্যামেরার মানে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন তবে এটি অবশ্যই সেরা নয়।  এটির কারণ প্রাথমিক ক্যামেরার আউটপুট ভাল হলেও,অন্য সেন্সরগুলির ক্ষেত্রে একই কথা বলা যায় না।  ওয়ান প্লাস নর্ড ফোনটি সামনে 32MP এবং 8MP সেন্সর সহ ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সহ আসে। এটিতে আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের জন্য ভাল মানের সেলফি তুলতে পারবেন।  এতে 3.5 মিমি হেডফোন জ্যাক নেই। এটি একটি ফোনটির মাইনাস পয়েন্ট বলে আমি ব্যক্তগত ভাবে মনে করি।  এছাড়াও, ভিডিও রেকর্ডিংয়ের সময় বাহ্যিক মাইক্রোফোন সাপোর্ট করে না।

 ইউজার ইনটারফেস(UI):


 এই ফোনটি ব্লাটওয়্যার সহ ভারি কাস্টমাইজড ইউআই(UI) থেকে আপনাকে মুক্তি দেয়। ফোনটি ওয়ান প্লাসের অত্যন্ত সহজ এবং সরল Oxygen OS -এর ওপর ভিত্তি তৈরী এবং এটি অ্যানড্রয়েড 10 এর সাথে আসে । ওয়ানপ্লাস আপনাকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 3 বছরের সুরক্ষা আপডেটের প্রতিশ্রুতি দেয়।  এটি স্ন্যাপড্রাগন 765 জি 5 জি প্রসেসর দ্বারা চালিত এবং 3টি র‌্যাম স্টোরেজ অপশন 6 জিবি / 64 জিবি, 8 জিবি / 128 জিবি এবং 12 জিবি / 256 জিবি সহ আসে।

---------------------------------------------

You can also read..


 Whatsapp-এর এই নতুন update গুলি জানেন কী? দেখে নিন একনজরে।

কে হবে IPL 2020 -র নতুন টাইটেল স্পনসর?

দেখে নিন IPL 2020 -এর সম্ভাব্য ক্রীড়াসূচী







-------------------------------------------


নেটওয়ার্ক:

এটি 5G সাপোর্ট করে। কিন্ত ভারতে 5G নেটওয়ার্ক চালু নেই। এছাড়াও ফোনটি 4G, VOLTE, 3G, 2G সমস্ত নেটওয়ার্ক সাপোর্ট এতে আছে। এতে ওয়াই ফাই 802.11 এবং ব্লুটুথ v5.1 রয়েছে। এটি মোবাইল হটস্পট সাপোর্ট রয়েছে।

ব্যটারী ও চার্জিং:


 গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ওয়ান প্লাস নর্ড ভাল কাজ করে।  তবে এটি দ্রুত হলেও দ্রুততম নয়।  ভারী গেমস বা ক্যামেরা অ্যাপ্লিকেশনটি খোলার সময় আপনি ছোটখাট ল্যাগ(lag) লক্ষ্য করতে পারবেন।  WarpCharge 30T ফার্ষ্ট চার্জের বৈশিষ্ট্যযুক্ত 4115 এমএএইচ ব্যাটারি এক দিনের পাওয়ার যোগান দেয়।  আপনি যদি একজন সাধারন ব্যবহারকারী হন তবে আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য সেরাটি পেতে 6 জিবি র‍্যাম সহ লো-এন্ড ভেরিয়েন্টে নেওয়া ভাল সিদ্ধান্ত হতে পারে।

 নর্ডটি একটি দুর্দান্ত সামগ্রিক প্যাকেজ তবে এটি সর্বশেষ স্ন্যাপড্রাগন 800 সিরিজের প্রসেসর চালিত সত্যিকারের ফ্ল্যাগশিপ ডিভাইসের replacemet হিসাবে প্রত্যাশা করবেন না।  তবে এর বৈশিষ্ট্য, ক্যামেরা, ব্যাটারি লাইফ এবং সময়মতো সফ্টওয়্যার আপগ্রেডের প্রতিশ্রুতি নর্ডকে 30,000 টাকার নিচে একটি অসাধারন পছন্দ করে তোলে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.