আরব আমিরশাহীতে পৌঁছাল কেকেআর।
আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্স আরব আমিরশাহীতে পৌঁছেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। নাইটরা সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানীতে থাকবে। এটি কেকেআরের বেস ক্যাম্প। জানা গিয়েছে, শাহরুখ খানের নাইটদের বেস ক্যাম্প হবে আবুধাবিতে৷ আবুধাবির এক বিলাসবহুল রিসোর্টে থাকবেন নাইট ক্রিকেটাররা৷ এই রিসোর্টের নাম সাদিয়াত রোতানা রিসোর্ট অ্যান্ড ভিলা৷ প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য এবারে কলকাতা নাইট রাইডার্সের স্পনসর পরিবর্তন হয়েছে। NOKIA-র পরিবর্তে BYJU'S এবারে নাইটদের স্পনসর করেছে। জার্সিও পরিবর্তিত হয়েছে। জার্সির ছবি নীচে দেওয়া হল।
---------------------------------------------
You can also read..
Whatsapp-এর এই নতুন update গুলি জানেন কী? দেখে নিন একনজরে।
কে হবে IPL 2020 -র নতুন টাইটেল স্পনসর?
দেখে নিন IPL 2020 -এর সম্ভাব্য ক্রীড়াসূচী
দেশে ছাড়ার আগে ক্রিকেটারদের একাধিকবার কোভিড-১৯ টেস্ট হয়েছে৷ প্রতিবার রিপোর্ট নেগেটিভ আসার পর আমিরশাহীর বিমানে ওঠার ছাড়পত্র পেয়েছেন তাঁরা৷ মরু শহরে পৌঁছনোর পর ছ’দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের৷ এই সময়ের মধ্যে প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে ক্রিকেটারদের আবার কোভিড টেস্ট হবে৷ প্রতিবারই রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা অনুশীলন করতে পারবেন। হোটেলের একই তলায় সমস্ত ক্রিকেটার এবং কর্মকর্তাদের রাখা হবে। IPL শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কারও সাথে মিশতে পারবেন না। হোটেলের এই ফ্লোরটি অত্যন্ত ভালোভাবে স্যানিটাইজড করা হবে।
রওনা হল রাজস্থান রয়্যালস:
এদিকে রাজস্থান রয়্যালসের খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন 2020 সংস্করণের জন্য বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। IPL 2020 আগামী 19th সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আইপিএল অভিজ্ঞ রবিন উথাপ্পাসহ রাজস্থানের খেলোয়াড়রা সেখানে পৌঁছে সমস্ত সুরক্ষা ব্যবস্থা মেনে চলবেন। সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে পিপিই কিট পরে তাঁরা বিমানবন্দরে পৌঁছান। করোনাভাইরাস মহামারীর কারণে এই টুর্নামেন্টটি ভারত থেকে আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের ১৩ তম সংস্করণ সংযুক্ত আরব আমিরশাহীতে মোট তিনটি শহরে অনুষ্ঠিত হবে। সেগুলি হল দুবাই, সারজা, আবুধাবি।
রাজস্থান রয়্যালস তাদের তারকা বিদেশী খেলোয়াড়দের সম্ভবতঃ মিস করবে। টুর্নামেন্টের প্রথম সপ্তাহে স্টিভ স্মিথ, বেন স্টোকস, জোস বাটলার এবং জোফরা আর্চার এই কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা। কারন তারা 4th সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গত বছরের আইপিএলে পয়েন্ট টেবিলে রাজস্থান সপ্তম স্থানে রয়েছে এবং তারা তাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের অধীনে এবারে আরও ভাল খেলার চেষ্টা করবে।
কিংস ইলেভেন পাঞ্জাব:
আগের দিন কিংস ইলেভেনের পাঞ্জাবের ফাস্ট বোলার মোহাম্মদ শামি একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন, যেটি থেকে জানা যচ্ছে যে পাঞ্জাব ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি থেকে খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাশাহীর উদ্দেশ্যে যাত্রা করেছে।
বুধবার, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফর্ম ড্রিম 11-কে আইপিএল 2020 এর টাইটেল স্পনসর হিসাবে ঘোষণা করেছে। IPL 2020 ফাইনালটি 10 নভেম্বর অনুষ্ঠিত হবে। বিসিসিআই আইপিএল এর নতুন লোগো প্রকাশ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন