রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার

ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ-অধিনায়ক, যিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে পরিচিত, তিনি সম্মানজনক রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পাবেন।
ভারতের সীমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মা, যিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতিষ্ঠিত একজন ক্রিকেটার, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরষ্কার - রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক এই তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে রোহিতের সাথে প্যারা-অ্যাথলিট মারিয়াপ্পান থানগাভেলু, টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, কুস্তিগীর বিনেশ ফোগাট এবং হকি খেলোয়াড় রানী রামপালকে সম্মানজনক পুরষ্কারের জন্য চূড়ান্ত করা হয়েছিল।
রোহিতের আগে আরও তিনজন ভারতীয় ক্রিকেটার - শচীন টেন্ডুলকার, এমএস ধোনি এবং বিরাট কোহলি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়েছেন। 2019 সালে রোহিতের রেকর্ড রান ছিল - যেখানে ওয়ানডে বিশ্বকাপে তিনি প্রথম ব্যাটসম্যান হিসাবে পাঁচটি শত রানকরেছিলেন।
ভারতীয় ক্রিড়া মন্ত্রক নিজ নিজ ক্রিড়া বিভাগে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য প্যারা-অ্যাথলিট মারিয়াপ্পান থানগাভেলু, টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, কুস্তিগীর বিনেশ ফোগাট এবং হকি খেলোয়াড় রানী রামপালের নামও চূড়ান্ত করেছে। থাঙ্গাভেলুর নাম 2016 সালের রিও প্যারালিম্পিকসে T42 হাই জাম্প ক্যাটাগরিতে তাঁর স্বর্ণপদকের জন্য সুপারিশ করা হয়েছে, মনিকা বাত্রা 2018 সালে একটি দুর্দান্ত ক্রিড়া প্রদর্শন করেছিলেন - যেখানে তিনি কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক এবং মহিলাদের একক বিভাগে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।
অন্যদিকে, রানী রামপাল হকিতে খেল রত্ন পাওয়ার পর তৃতীয় ভারতীয় হকি খেলোয়াড় হয়ে উঠবেন যিনি এই হকিতে এই পুরস্কার পেলেন। এর আগে ধনরাজ পিল্লেই এবং সরদার সিং হকিতে কেবল এই পুরস্কার পেয়েছেন। বিনেশ ফোগাট 2018 সালে এশিয়ান গেমসের স্বর্ণপদক জেতা প্রথম মহিলা কুস্তিগীর হয়েছিলেন। তিনিও রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পাবেন।
---------------------------------------------
You can also read..
Whatsapp-এর এই নতুন update গুলি জানেন কী? দেখে নিন একনজরে।
কে হবে IPL 2020 -র নতুন টাইটেল স্পনসর?
দেখে নিন IPL 2020 -এর সম্ভাব্য ক্রীড়াসূচী
পাঁচজন খেলোয়াড় প্রত্যেকে একটি করে মেডেল, একটি শংসাপত্র এবং নগদ 7.5 লক্ষ টাকা পুরস্কার পাবেন।
একনজরে দেখে নিই কোন কোন খেলোয়াড়রা রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার পাবেন:
রোহিত শর্মা
মারিয়াপ্পান থাঙ্গাভেলু
মনিকা বাত্রা
ভিনেশ ফোগাট
রানি রামপাল
অর্জুন পুরস্কার:
অর্জুন পুরষ্কার প্রাপ্তদের সম্পূর্ণ তালিকা:
1.আতনু দাস (তীরন্দাজ)
2. শিব কেশওয়ান (লুগে)
3. দুতি চন্দ (অ্যাথলেটিক্স)
4.সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (ব্যাডমিন্টন)
5. চিরাগ শেঠি (ব্যাডমিন্টন)
6. বিশেষ ভৃগুবংশী (বাস্কেটবল)
7. ইশান্ত শর্মা (ক্রিকেট)
8. দীপ্তি শর্মা (ক্রিকেট)
9. লাভলিনা বোরগোহাইন (বক্সিং)
10.মনীষ কৌশিক (বক্সিং)
11.সাওয়ান্ত অজয় অনন্ত (অশ্বারোহী)
12.সন্দেশ ঝিনগন (ফুটবল)
13. অদিতি অশোক (গল্ফ)
14. আকাশদীপ সিং (হকি)
15. দীপিকা ঠাকুর (হকি)
16. দীপক নিবাস হুডা (কাবাডি)
17. সারিকা কালে (খো-খো)
18. সুয়াশ যাদব (প্যারা-সাঁতার)
19. মনীষ নারওয়াল (প্যারা-শুটিং)
20. সন্দীপ চৌধুরী (প্যারা-অ্যাথলেটিক্স)
21. সৌরভ চৌধুরী (শুটিং)
22. মনু ভাকার (শুটিং)
23. সানিল শেঠি (টেবিল-টেনিস)
24. দিভিজ শারণ (টেনিস)
25. দিব্যা কাকরান (কুস্তি)
26. রাহুল আওয়ার (কুস্তি)
27. দত্তু ভোকানাল (রোয়িং)
সমস্ত ক্রীড়াবিদ ২৯ আগস্ট জাতীয় ক্রিড়া দিবসে পুরষ্কার পাবেন - যা হকি উইজার্ড মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। এই বছর, চলমান করোনভাইরাস মহামারীর কারণে, অনুষ্ঠানটি কার্যত অনলাইনে অর্থাৎ ভারচুয়ালি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন